কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে জেনারেল হাসপাতালের চুরি হওয়া ওষুধসহ আটক ২
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চোরাই ঔষুধসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় অভিযুক্তদের সহায়তার অভিযোগে এক চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে হাসপাতাল চত্ত্বর থেকে হাসপাতালের সরবরাহ করা ৫০টি স্লিপের নেয়া ১৪ প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ দু’জনকে আটক করে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হামিদুল হক ও সদরের পাটেশ^রী এলাকার হানিফ আলীর মেয়ে হামিদা বেগম।
এসময় হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে স্লিপ দেয়ার অভিযোগে হাসপাতালের (ইউনানী) মেডিকেল অফিসার ডা. ওবায়দুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যায় সেনাবাহিনী।
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, গোপনে অভিযান চালানোর সময় হাসপাতাল চত্ত্বর থেকে সরকারি ঔষুধসহ এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে। তাদের নিকট হাসপাতালের বিভিন্ন প্রকারের ৯শ ৬৫ পিচ টেবলেটসহ ঔষুধ নেয়ার ৫০টি স্লিপ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেয়া হবে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ জনবল সংকটের কারণে ঔষুধ চুরির ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সচেতন হওয়ার কথা জানান তিনি। আর হাসপাতালের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথাও জানান হাসপাতালের তত্বাবধায়ক।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড