ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বৈশাখে বিনোদন দেবেন অপূর্ব-সাবিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ১:৩১

গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর যা যেতেই স্ত্রী অনেকটা বুঝে ফেলে তার স্বামী বে-গুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা নিয়েই এগিয়েছে নাটক ‘ভুল সবই ভুল’-এর গল্প। মাসরিকুল আলমের পরিচালনায় ও  ইমদাদ বাবুর গল্পে লেখা এ নাটকটি আসছে পহেলা বৈশাখে। 

নাটকটিতে দম্পতি হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে। এছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী ও শামিমা নাজনিন।পরিচালক মাসরিকুল আলম জানান, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক এটি। এককথায় ব্যাপক বিনোদন পাবে দর্শক।

জানা গেছে, কয়েকমাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক