ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে দুই ছাত্রীকে যৌন নিপীড়ন-শ্লীলতাহানীর অভিযোগে গ্রেফতার ১


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ২:১৫

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসার ও প্রাথমিক বিদ্যালয়সহ দুই ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানীর অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে রোববার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে  চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে। গ্রেফতারকৃত ওমর আলী ওই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গজারিয়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) ও গজারিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) গত বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে খেলাধুলা করছিল। এসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির ওমর আলী নামের ওই ব্যক্তি মাটি কাটার কোদাল আনার জন্য ছাত্রীদের বাড়িতে যায়। তখন ওই দুই শিশু ছাত্রী ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ অবস্থায় একা পেয়ে ওমর আলী তাদেরকে ঝাপটে ধরে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওমর আলী পালিয়ে যায়। এ ঘটনায় রোবরার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ওমর আলীকে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ওমর আলী কৃষি কাজ করেন। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪