ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-৪-২০২৫ বিকাল ৫:১৪

ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।  
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খাইরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃতী ফুটবলার কালু দাস, ফারুক হোসেন জুলু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কৃতী খেলোয়াড় ও জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম হাসানুজ্জামান বিপ্লব, উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাসুদ রানা, মো: কায়েসসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও অংশগ্রহনকারী টিমের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
প্রীতি ফুটবল প্রতিযোগিতায় “ঠাকুরগাঁও সদর উপজেলা” টিম ৩-২ গোলে “বালিয়াডাঙ্গী উপজেলা টিম” কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালক ছিলেন আলতাফুর আলিম, দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। শেষে উভয় টিমকে ট্রফি ও খেলোয়াড়দের মেডেল তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ধারা বর্ণনা করেন মির্জা ফরিদ। খেলা চলাকালীন দর্শক সমাগম ঘটে প্রচুর।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার