সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্যা সংবাদ প্রচার ও মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও আওয়ামীলীগ নেতা গোলবার শেখ কর্তৃক মিথ্যা হয়রানী মূলক অপপ্রচার ও মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন একই গ্রামের মৃত আসমত আলীর ছেলে ভুক্তভোগী আলহাজ কবির।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সলঙ্গা ইউনিয়নের বড়গোঁজা মাঝিপাড়া গ্রামে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলহাজ কবির বলেন, আমার পৈত্রিক সম্পত্তি ৭৩ শতাংশ জমি দীর্ঘ ৫৭ বছর যাবত আমাদের গ্রামের মৃত দছের শেখের ছেলে আওয়ামীলীগ নেতা গোলবার হোসেন অবৈধ ভাবে জোরপূর্বক ভোগ দখল করে আসছিল। পরে আমাদের জামির দলিল ও কাগজপত্র দেখে আমাদের জমিতে গেলে। আমাদের পরিবারসহ গ্রামের মাতব্বর ও নেতা কর্মীদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে এবং মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করে যাচ্ছে। আমি মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সংবাদে বিএনপির নেতাকর্মীদের নামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন । সেই সাথে আমার পরিবার ও বিএনপি নেতাকর্মী এবং গ্রামের মাতব্বরা এই ঘটনার সাথে জরিত নাই। তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছেন। এমন কোন ঘটনা আদোও ঘটেনি। আমি সাংবাদিক ভাইদের মধ্যমে প্রশাসনের কাছে দাবি করছি আমার পৈত্রিক সম্পত্তির কাগজপত্র দেখে আমাদের দাবিকৃত জমি ন্যায় বিচারের মাধ্যমে জমিটি আমাদের বুঝিয়ে দিতে সহযোগিতা করবেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ভুক্তভোগী আলহাজ কবিরের জমিজমা সংক্রান্ত বিষয়ে কয়েক মাস হলো যে বিরাজমান অবস্থা সৃষ্টি হয়েছে সেটি গ্রামের প্রধানরা শান্তিপূর্ণ ভাবে সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তার ছেলে পুলিশের চাকরি করার সুবাধে উনার এই ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে গ্রামের প্রধানদের কোন বিচার মানেননি।
সর্বশেষ জমি দখলকে কেন্দ্র করে বিএনপির যে নেতাকর্মীদের নাম জরানো হয়ে তা সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত। আমার নামসহ নেতাকর্মী ও গ্রামের মাতব্বরের নামে বিভিন্ন পত্র পত্রিকায় যে অভিযোগ তুলে ধরা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা। এটি পরিকল্পিত ভাবে বিএনপির বিরুদ্ধে মিডিয়া টায়াল। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, জমি দখলকে কেন্দ্র করে আমাকে জরিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন এ ঘটনার আমিসহ বিএনপির কোন নেতাকর্মী সম্পৃক্ত নেই। এবং জমি সংক্রান্ত বিষয়ে আদালত যে রায় দিবে সেটিই মেনেনিতে হবে। আদলতের আদেশের বাইরে কোন কথা বলার এক্তিয়ার কারো নেই।
সময় সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান হবি, সলঙ্গা অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়াসহ গ্রামের নারী- পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু