ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

আজ বাংলাদেশ-আফগান অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২১ সকাল ৯:৩৩

শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হবে প্রখম  ওয়ানডে।

জৈব সুরক্ষা পরিবেশে একই ভেন্যুতে সিরিজের পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। ওয়ানডে শেষে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান।

গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তান দখল করে নেয়। এরপরই দেশটির ক্রিকেট নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখে আফগানিন্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেটে পৌঁছে হোটেল কোয়ারিন্টেনে থাকার পর বৃহস্পতিবার অনুশীলনে নামে তারা। তবে, পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ায় ৩ ক্রিকেটার  আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর আর কোনো সিরিজ খেলা হয়নি বাংলাদেশের যুবাদের। করোনার কারণে সবই স্থগিত ছিল। দেড় বছরের বেশি সময় পর আফগানিন্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে যুবাদের ২০২১ সালের মিশন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহরব হোসেন (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লাহ (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল নোমান, গাজী মোহাম্মদ, তাজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, গোলাম কিবরিয়া। স্টান্ডবাই- আরিফ আহমেদ অনিক ও শাহারিয়ার আলম মাহিন।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল : সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, শহীদ হাসানি, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, জাহিদুল্লাহ সালিমি, বিলাল সামি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, মোহাম্মদ নাভিদ জাদরান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, সাবাউন বানুরি, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, আল্লাহনূর নাসেরি।

প্রীতি / জামান

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের

উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া

২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি

তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়

ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে

ফুটবলপ্রেমীদের জন্য মহোৎসব, একদিনে মাঠে নামছে তিন তারকা

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান