ছেলে সন্তানের নামে স্বামীর পদবী রাখতে চাননা অভিনেত্রী
গত মাসেই দ্বিতীয়বার মা হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কন্যাসন্তানের পর কোলে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন অধ্যায়।
এদিকে মানসীর স্বামীর নাম অভিজিৎ ঘোষ। কিন্তু ছেলে অধ্যায়ের নামের সঙ্গে এই 'ঘোষ' পদবী জুড়ে দেননি অভিনেত্রী। তাই তো ছেলের নাম রেখেছেন অধ্যায় সেনগুপ্ত; ডাকনাম গোল্লা।
কেন মায়ের পদবীতেই ছেলের পরিচয় করাতে চান মানসী? এ প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমে মানসীর বলেন, 'আমার মেয়ে তো ওর বাবার পদবী পেয়েছে। ওর পদবী ঘোষ। আমি চাই আমার পদবীটাও থেকে যাক। তাই চেয়েছিলাম আমার ছেলে যাতে আমার পদবী পায়।'
গত বছর ডিসেম্বরেই মানসী জানান, আবারও মা হতে চলেছেন তিনি। হাই রিস্ক প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। যদিও এই পুরো সময়ে বেশ ভালোভাবেই উপভোগ করতে দেখা গেছে তাকে।
তবে দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। নানা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার সম্পর্ক বিশেষ ভালো নয়। এও যোগ করেছিলেন, একসময় তাদের সম্পর্কের অবনতি হলেও সন্তানদের কথা ভেবে সেই দূরত্ব ঠিক করে নিয়েছনে তারা।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?