সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট কারের ধাক্কায় মকছুদুল মোমিন লেদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।
তিনি মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাঝি বাড়ির জিয়াউর রহমান সবুজ ও জিল্লুর রহমানের পিতা। ঘটনার প্রত্যাক্ষদর্শী আব্দুল আল নোমান নামের এক শিক্ষক বলেন , সকাল ১০ টা সময় ফকির হাট রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দেন এক বৃদ্ধাকে। এতে প্রায় ১০০ ফিট দূরে উড়ে গিয়ে পড়ে, ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয় । ধাক্কা দেওয়া প্রাইভেট কারটি দ্রুতগতির হওয়াতে আটকানো সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বেয়াই তোফায়েল আহম্মেদ বলেন, আমার বেয়াই মকছুদুল মোমিন একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। বাদে জোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম