ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

কামারখন্দে নববর্ষবরণে উপজেলা বিএনপির নানা আয়োজন


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ১:২৮

সিরাজগঞ্জের কামারখন্দে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ষবরণ উৎসব। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন। নতুন বছরকে বরণ করতে অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে আনন্দে মেতে ওঠেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

এছাড়া আরও উপস্থিত ছিলেনঃ উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও সদস্য সচিব তানভীর ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে পান্তা-ইলিশ ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরা এলজিইডিতে তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ

দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য

মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ ধরার সাথে জড়িত জেলে সহ সকলকেই ভূমিকা রাখতে হবে: মন্ত্রী