ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ দুপুর ১:৫৯

 বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ  উদযাপিত হয়েছে।সোমবার(১৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর  চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নাচ গান, ফিতা কাটা, কাবাড়ি সহ নানা আয়োজনে উৎসবমুখরে বর্ষবরণ উদযাপিত হয়েছে । 

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম , উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন , কৃষি কর্মকর্তা মো: হাবিব উল্লাহ, নির্বাহী প্রকৌশলী আলমগির বাদশা সহ,বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ও মেলার  আয়োজন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন , বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবার, মেলাসহ  নানা অনুষ্ঠানের আয়োজন করা  হয়েছে । আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি