সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ষবরণ
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনার প্রাঙ্গনে -পান্তা ভোজন, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক ভাবে একটি বৈশাখী শোভাযাত্রা বেশ বর্নাঢ্য পরিসরে বের করা হয়েছে।
বৈশাখী মঞ্চে বাংলা বর্ষবরণ উপলক্ষে সংক্ষিপ্ত উপজেলা প্রশাসনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা ও সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল আলম চৌধুরী। উক্ত আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক মো: আবু তাহের, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক জিএসআবুল বশার,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষক, সংবাদকর্মী ও সাংষ্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করেন।
অন্যদিকে উপজেলা বিএনপি আয়োজিত বর্ষবরণ কর্মসুচীতে তারা অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছাস নিয়ে তারা বলেন বিগত সতের বছর পর এমন আনন্দ আয়োজনের আয়োজক হতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলা নববর্ষ মানুষের মাঝ থেকে সকল দ্বিধা,সংকোচ ও সংকীর্নতা দূর করে সকলের জীবন আনন্দময় করে তুলুক।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়াকড়ি, মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩
গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে বাড়ছে সাফল্য
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ডিজিটাল 'কৃষক কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী চেরি ফুলের চারা রোপণ
মহাসড়কে বর্জ্য ফেলতে গিয়ে হাতেনাতে ধরা পরিচ্ছন্নতাকর্মী, ডিসির নির্দেশে সাময়িক বরখাস্ত
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি
সন্দ্বীপে দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম নিয়ে কোস্ট ফাউন্ডেশনের অবহিতকরণ সভা
লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার ৫ বছর ধরে পলাতক প্রধান আসামি লিটন ঢাকায় গ্রেপ্তার
রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বার্মিজ ছুরির হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু