পূর্বধলায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন
পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩২ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় পূর্বধলায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপনে সকাল ৯টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামনে থেকে বৈশাখের শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অত:পর আবহমান বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে দেশীয় লোকজ ক্রীড়া হাডুডু ও রশিটান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূরুল আলম, অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ