ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হায়দরাবাদের টিম হোটেলে আগুন, ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ৯:৩৭

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ যে হোটেলে রয়েছে, সেই হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। তবে খুব বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন।

আজ সকালে বানজারা হিলসের ওই হোটেলটিতে আগুন লাগে। দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ইলেকট্রিকের তার থেকে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।

হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পুরো হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও কেউ আহত হননি।

হায়দরাবাদের ক্রিকেটাররা ছয় তলার বিভিন্ন রুমে ছিলেন। আগুন লাগার পরপরই তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। হোটেলে বাকি যারা ছিলেন তারাও অনেকে বীর হয়ে যান। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।

আগামী ১৭ এপ্রিল খেলা রয়েছে হায়দরাবাদের। মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে তারা। টানা চার ম্যাচে হারের পর গত ম্যাচে জিতেছে হায়দরাবাদ। পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ