পবিপ্রবি শিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু, চিকিৎসকের গাফিলতির অভিযোগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( পবিপ্রবি) কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক এর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় এবং চিকিৎসকের গাফিলতির অভিযোগ ওঠে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনতা কলেজ পুকুরে কয়েকজন বন্ধুমিলে গোসল করতে যায়। ঐখানে পানিতে ডুবে আহত হলে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করে। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। হুসাইন মোহাম্মদ আশিক এর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের সন্তান। হুসাইন মোহাম্মদ আশিক এর বন্ধু ২০২৩-২৪ সেশনের সাকিব বলেন, " সময় মত চিকিৎসা পেলে আমার বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এই মৃত্যু "
প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, " ঘটনাটি অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি ও পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। "
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য