শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন জেফার
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান। ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করে থাকেন।পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেরও এ সংগীতশিল্পী বেশ সরব রয়েছেন। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শেয়ার করে থাকেন। সম্প্রতি জেফার তার ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি স্লিভলেস শাড়িতে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়?’
এদিকে কমেন্ট বক্সে একজন জেফারের রূপের প্রশংসা করে লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘শুভ নববর্ষ জেফার,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’
উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত।
২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি।
Aminur / Aminur
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?