ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বিশ্বকাপে খেলতে কোন সমীকরণের সামনে বাংলাদেশ?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ১১:৫২

সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল ওয়েস্ট ইন্ডিজের নারীদের নিয়ে। তাদের বিপক্ষে সিরিজ হারিয়েই যে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়া থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানে বিশ্বকাপের বাছাইপর্বেও সেই উইন্ডিজ নারীদেরকেই সামনে পাচ্ছে তারা। তবে উইন্ডিজ ম্যাচের আগেই যেন বাংলাদেশ শিবিরে খানিক সুবাতাস। 
সেই সুবাতাসের পেছনে মূল কারিগর অবশ্য স্বাগতিক পাকিস্তান। স্কটল্যান্ডের নারীদের কাছে অঘটনের হারের পর পাকিস্তানের কাছেও হেরে গিয়েছে উইন্ডিজের মেয়েরা। লো-স্কোরিং ম্যাচে সিদরা আমিন আর ফাতিমা সানার পারফরম্যান্সে ভর করে ৬৫ রানের জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা। আর সেটাই বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ করেছে অনেকটা সহজ। 
আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেলেই বলতে গেলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের হাতছোঁয়া দূরত্বে চলে যাবে বাংলাদেশ নারী দল। সেক্ষেত্রে নিজেদের শেষ দুই ম্যাচের এক ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ। মোট ৪ জয় পেলে ৮ পয়েন্ট হবে বাংলাদেশের। তবে শেষ দুই ম্যাচ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকায় এই পয়েন্টই যথেষ্ট হয়ে যাবে জ্যোতির দলের জন্য। আজকের ম্যাচে জিতে ফিরতে পারলে স্কটল্যান্ডের সামনে ৮ পয়েন্টের সুযোগ থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের সেই সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছে আগেই। সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানই চলে যাবে বিশ্বকাপে। তবে সব জটিলতা কাটবে স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে। আর আজ যদি অঘটনের হার জোটে বাংলাদেশের কপালে, সেক্ষেত্রে পরের দুই ম্যাচে জেতার পাশাপাশি স্কটল্যান্ডের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।  
বিকেল ৩ টায় লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে খেলা। সরাসরি দেখা যাবে আইসিসি এর ওয়েবসাইটে।  

বাংলাদেশের বিশ্বকাপ সমীকরণ   
১/ স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে পরের দুই ম্যাচে দরকার ১ জয়। 
২/ স্কটল্যান্ডের বিপক্ষে হারলে পরের দুই ম্যাচেই দরকার জয়। 

 

Aminur / Aminur

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী