বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির
আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছ বিসিবি।
আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যু্ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।
এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ১৭ আগস্ট, | ১ম ওয়ানডে, | মিরপুর |
| ২০ আগস্ট, | ২য় ওয়ানডে, | মিরপুর |
| ২৩ আগস্ট, | ৩য় ওয়ানডে, | চট্টগ্রাম |
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ২৬ আগস্ট, | ১ম টি-টোয়েন্টি, | চট্টগ্রাম |
| ২৯ আগস্ট, | ২য় টি-টোয়েন্টি, | মিরপুর |
| ৩১ আগস্ট, | ৩য় টি-টোয়েন্টি, | মিরপুর |
এমএসএম / এমএসএম
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল