ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নিয়ম রক্ষার ম্যাচে বিকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ১০:৩৯

ইতিহাস লেখা হয়ে গেছে। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের, সেটিও পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখে। দাপুটে পারফরম্যান্সে ট্রফির মালিকানা আগেই নিশ্চিত করে রেখেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে নিয়ম রক্ষার।

সেই নিয়ম রক্ষার ম্যাচে আজ (শুক্রবার) সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। নিয়ম রক্ষার হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের। এতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা প্রশস্ত হবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। তবে এবার মূল প্রস্তুতি নিতে মাঠে নামবে টাইগার শিবির। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৪ অক্টোবর এই ১৫ ক্রিকেটারের সঙ্গে দুজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা।

দেশ ছাড়ার আগে অবশ্য দেশে কোনও ক্যাম্প করবে না বাংলাদেশ। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি শ্রীলঙ্কা এবং অন্যটি আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া আরও একটি ম্যাচ খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেই প্রস্তুতি পর্বের সঙ্গে এবার মূল প্রস্তুতিতে যোগ হচ্ছে কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটি।

দলের নিয়মিতদের বিশ্রাম দিতে এবং বিশ্বকাপ দলের গভীরতা মাপতে এ ম্যাচে একাধিক পরিবর্তন আসবে বাংলাদেশ দলে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদের পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন; সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।

নিউজিল্যান্ড একাদশে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম। সফরটি জয় দিয়ে শেষ করতে আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্ল্যাকক্যাপসরা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই আলোচনায় উইকেট। সিরিজ চলাকালীন এটি রীতিমতো ‘হট’ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শেষ ম্যাচে উইকেটে আসতে পারে অমূল পরিবর্তন। মিরপুরে চিরচেনা মন্থর উইকেটের পরিবর্তে এ ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফোয়ারা ছুটতে পারে। ম্যাচের আগের দিন উইকেট দেখে তেমনই ইঙ্গিত মিলেছে।

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ : লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, আমিনুল ইসলাম বিপ্লব ও তাসকিন আহমেদ

নিউজিল্যান্ড : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হাশিম ব্যানেট, এজাজ পেটেল ও ব্লেয়ার টিকনার

জামান / জামান

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির

চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি

নিষিদ্ধ মঞ্জুরুলের শাস্তি নিয়ে যা বললেন রুবাবা দৌলা

প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল

বেনফিকা ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল