দৌলতপুরে ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিজনিক দল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২.৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে গ্রেফতার করা হয়।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।
এ বিষয়ে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন জানান,মঙ্গলবারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করলে ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র গুলি উদ্ধার করি। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা