ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নেতাকর্মীদের পদত্যাগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ৩:৫৩

কুড়িগ্রামে জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে গণহারে পদত্যাগ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটায় কুড়িগ্রাম জেলা-উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে জেলা ও উপজেলার বিভিন্ন পদধারী ৫০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আহ্বায়ক রাজু আহম্মেদ রাজ্জাক লিখিত বক্তব্য বলেন, সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় ভালো-মন্দ মিলে দীর্ঘ সময় পার করেছি। অনেকের জন্য ভালো কিছু করতে পেরেছি, আবার অনেকের মন জয় করতে পারিনি। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত কিছুদিন থেকে লক্ষ্য করছি দলটির সাংগঠনিক ব্যবস্থা এবং জনগণের সাথে সম্পৃক্ততা কমে গেছে। তারই ফলশ্রুতিতে কারো কথায় প্ররোচিত না হয়ে আমরা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতৃত্ব পর্যায়ের নেতৃবৃন্দ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পূর্বের সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জালাল উদ্দিন, মোগলবাসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী আইয়ুব, ফুলবাড়ী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ প্রমুখ।

বক্তারা বলেন, আজ থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সাথে আমাদের কোন প্রকার সাংগঠনিক সম্পৃক্ততা নাই। আজ এই সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের সাংগঠনিক পরিচয় থাকা অবস্থায় যে সকল কর্মসূচি পালন করেছি তার কোন দায়-দায়িত্ব আর আমাদের উপর বর্তাবে না।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা