ধামইরহাটে রাজনৈতিক সহিংসতা পরিহার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন ও মতবিনিময় সভা
নওগাঁর ধামইরহাটে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে মতবিনিময় সভা ও মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) আয়োজনে ১৬ এপ্রিল বেলা ১১ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ধামইরহাট প্রেস ক্লাব ভবনের ৪ তলায় সোনালী কমিউনিটি সেন্টারে সাবেক সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিএফজির নওগাঁ জেলা কো-অর্ডিনেটর সুকমল মন্ডল।
আলোচনা সভায় আরও অংশ নেন পৌর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, বেলী খাতুন, উপজেলা মহিলা দলের সভাপতি ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোছাঃ সেলিনা আকতার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মোছাঃ আঞ্জুয়ারা বেগম, মহিলালীগ নেত্রী ও সাবেক কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস কবিতা, যুবলীগ নেতা আব্দুল হাই দুলাল, জাতীয়পার্টির সভাপতি দেওয়ান আব্দুল হান্নান, বাসদ ধামইরহাট শাখার আহবায়ক দেবলাল টুডু, পৌর ছাত্রদলের আহবায়ক আবু সাইদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান