ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ বিএনপি নেতাকে শোকজ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ৪:২৫

হাটহাজারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সালাউদ্দীন খালেক ও মোহাম্মদ সাইফুল ইসলাম নামের দুই বিএনপি নেতাকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। 

এদের মধ্যে সালাউদ্দিন খালেক চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার মেখল ইউনিয়ন যুবদলের আহবায়ক।মঙ্গলবার দিবাগত রাতে  জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং সোমবার দিবাগত রাতে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব নুরুল কবির তালুকদারের নির্দেশক্রমে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।  

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম উত্তর জেলা শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিন খালেকের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে চলতি বছরের আগামী ১৭ এপ্রিল তারিখের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে মেখল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা, তা আগামী ০৩ (তিন) দিনের মধ্যে হাটহাজারী পৌরসদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ফকরুল হাসান, ও সদস্য সচিব নুরুল কবির তালুকদার এর সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে। 

বুধবার (১৬ এপ্রিল) বিকালের দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ