পাইকগাছায় কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
খুলনার পাইকগাছা উপজেলার কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দেলুটির কালিনগর কলেজ প্রাঙ্গণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: আব্দুল মজিদ (এমবিবিএস)। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের মাধ্যমে শিক্ষার পরিবেশ রাখতে হবে। লেখা পড়া শেষ করে আজকের ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় নিয়োজিত থাকবে। তাই এডহক কমিটির প্রধান কাজ হবে সুন্দর পাঠদানের মাধ্যমে ঐতিহ্যবাহী কলেজের সুনাম অক্ষুন্ন রাখা। আমি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে এই কলেজের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিনগর কলেজের প্রতিষ্ঠাতা ও দেলুটি ইউপির সাবেক চেয়ারম্যান সমর কান্তি হালদার,
জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তুষার কান্তি মন্ডল,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিনগর কলেজ ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এড জিএম আব্দুস সাত্তার ও শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন কল্যান মল্লিক।
সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,আসাদুজ্জামান ময়না, আবু মুসা,মোহর আলী সরদার,এড,সাইফ উদ্দিন সুমন, মেসের আলি সানা, আবুল কাশেম, প্রফেসর আবু সাইদ, মাকসুদুল মুকুল,মুস্তাকিম,
হুরায়রা বাদশা প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন