ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় অন্যের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৪-২০২৫ রাত ৯:৫২

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পশ্চিম উত্তর পাড়ার আতিয়ার রহমান সরদারের পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের ভগা সরদারের ছেলে লেলিন সরদারের বিরুদ্ধে।

জানা যায়, আজ বুধবার (১৬ এপ্রিল ) সকালে লেলিন সরদার তার লোকজন ও মিস্ত্রি নিয়ে উক্ত জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি দেখতে পেয়ে আতিয়ার রহমান সরদারের মেয়ে নাজমা বেগম বাধা দিলে, অভিযোগ অনুযায়ী লেলিন সরদার তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। পরে নাজমা বেগম কোন উপায় না দেখে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘর নির্মাণের পূর্বে ওই জমিতে থাকা বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলা হয়েছে, যেগুলো আতিয়ার রহমান সরদারের ছেলে রবিউল সরদার নিজ হাতে রোপণ করেছিলেন।

অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলেন। তারা জানান, উক্ত জমি দীর্ঘদিন যাবৎ আতিয়ার রহমান সরদারের পরিবার, বিশেষ করে তার ছেলে রবিউল সরদার ভোগদখল করে আসছেন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান