নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক মজিবুর রহমান
কুমিল্লার নাঙ্গলকোটের গর্বিত সন্তান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক এবং দৈনিক শিরোনামের প্রতিনিধি, শিক্ষানুরাগী মজিবুর রহমান মোল্লা ঐতিহ্যবাহী বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক রীতা রানী স্বাক্ষরিত এক পরিপত্রে দক্ষিণাঞ্চলের এই অভিজ্ঞ সাংবাদিককে বিদ্যালয়টির সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
সাংবাদিক মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ীর আলহাজ্ব জয়নাল আবেদীন মোল্লা ও আলহাজ্ব মাসুদা বেগমের বড় সন্তান। এলাকায় তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, বিনয়ী ও সমাজ সেবক হিসেবে সুপরিচিত।
সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার প্রাণের প্রিয় বিদ্যালয়ের মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি বক্সগঞ্জ ইউনিয়ন বাসীসহ বিদ্যালয় সংলগ্ন সকল এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন জানান এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের উন্নয়নে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ