ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে ২৫ জন মৎস্যজীবীকে আয়বর্ধক উপকরণ হিসেবে ছাগল বিতরণ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ১:৩

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ (ছাগল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এতে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপ প্রকল্প পরিচালক টিপু সুলতান, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে ৪টি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে