কৃষক লীগের সভাপতির ছেলের নেতৃত্বে ৬০ বছরের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের ৬০ বছরের বৃদ্ধ হাবিবুর রহমানকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে ওই ইউনিয়নের
কৃষক লীগের সভাপতি রুস্তম হাওলাদারের ছেলে আমান হাওলাদারসহ বাবুল মোল্লা, বাহাদুর মোল্লা, ও কৃষকলীগ নেতার মেয়ে কাজল বেগম। গতকাল রাত ৮ টার পরে ইউনিয়নের মহেশপুর বাজারে কৃষি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
বুধবার ১৬ এপ্রিল রাতে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক জোর করে বৃদ্ধ হাবিবুর রহমানকে পিঠমোড়া করে বেঁধে রাখছে। হলুদ থ্রি পিস পরা এক নারী বৃদ্ধর দুই পায়ে একটি লাঠি দিয়ে পিঠাচ্ছে।
এই ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান গাজী গতকাল বুধবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম বলেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
Link Copied