৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট, বিপাকে বাংলাদেশ
শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার গতি প্রশংসা কুড়িয়েছিল নতুন করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় এসে ফের দেখা গেল ব্যাটিং বিপর্যয়ের।
১৩৪ রানে ১ থেকে ১৭৭ রানে ৭ উইকেট। পাকিস্তানের লাহোরে ব্যাট হাতে বেশ সংগ্রামই করতে হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের। তাতে বিশ্বকাপে নিশ্চিত করার ম্যাচে কিছুটা হলেও ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪১ ওভার শেষে ১৭৭ রান।
অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল ২০০ ছাড়িয়ে অনেকটা দূর যেতে পারবে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক এবং শারমিন আক্তারের ১১৮ রানের জুটি বাংলাদেশকে রেখেছিল বড় স্কোরের কক্ষপথে। কিন্তু আলিয়াহ আলাইনের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। ফারজানার ব্যাট থেকে আসে ৪২ রান। ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন।
এরপরেই তাসের ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের মিডলঅর্ডার। দুই ভরসাযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি আর রিতু মণি ফিরে গিয়েছেন ক্রিজে থিতু হওয়ার আগেই। জ্যোতি করেছেন ৫ আর ১৫ রান রিতুর। স্বর্ণা আর ফাহিমাও পারেননি বিপর্যয় ঠেকাতে। ফারজানা এবং শারমিনের পর অতিরিক্ত থেকে এসেছে সর্বোচ্চ ২০ রান।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ