সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ নেতা কর্মীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম ধলা, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনির হোসেন (দুর্লভ), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুহিরুল ইসলাম, দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া, দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া এবং হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো: শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। উক্ত মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান,উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনার মামলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার