ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোন ইচ্ছা এ সরকারের নেইঃ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আযম


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৩:৫১
মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে। তখনকার নির্বাচিত যে নেতৃবৃন্দ ছিলেন তারাই এই সরকার গঠন করেছে। ১৭ এপ্রিল জাতির জন্য একটি গৌরবউজ্জল অধ্যায় বলে জানান বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা লে: কর্ণেল ফারুক ই আযম বীর প্রতীক।  তিনি আরো বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোন ইচ্ছা এ সরকারের নেই। কারণ ইতিহাস কখন মোছা যায়না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার। আমাদের অনেক গৌরবের বিষয় আছে যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমচোনীয় থাকা উচিত।
ভূয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন, যারা সত্তিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছে। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। এটি গ্লাণিকর। এরই মধ্যে ভূয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্দ্যোগ গ্রহন করেছি। কিছু বিষয় আদালতের রায়ের অপেক্ষায় আছি। বিভিন্ন রকমের প্রায় ২ হাজার ৭’শর বেশি মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। আজ বৃহস্পতিবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৫টা ৪৩ মিনিটে গার্ড অব অনার এবং জাতীয় সংঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ১৭ এপ্রিল জাতীয় নেতৃবৃন্দদের গার্ড অব প্রদানকারী বেচে থাকা ২জন আনসার সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এরপর মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রাশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এবং আম্র কাননের  বিভিন্ন  স্থান পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার