ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানবতার সেবাই পরম ধর্ম : বিরামপুরে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শিবলী সাদিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ৩:২৫
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বলেছেন, সব ধর্মের মানুষের রক্তে গড়া আমাদের লাল-সবুজের পতাকা এদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান-সব ধর্মের ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। সব ধর্মই বলে মানবতার সেবাই পরম ধর্ম। তাই দেশে শান্তি বজায় রাখতে হলে ধর্মের কোনো বিকল্প নেই।
 
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে, বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
 
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু এবং পৌর মেয়র অধ্যাপক আককাস আলীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
 
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী দিলীপ কুন্ডুর সভাপতিত্ব, অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ইউএনও পরিমল কুমার সরকার, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শীবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা