ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষে দীর্ঘ এক যুগ ধরে ঝুলছে তালা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ৩:২৬
ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় মেশিনগুলোর কার্যক্রম চালু করা যাচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। ফলে  দীর্ঘ ১৩ বছর ধরে তালা ঝুলছে এক্স-রে কক্ষটিতে।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৮ সালে সরকারিভাবে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্স-রে মেশিন দেওয়া হয় । মেশিনটি আসার পর  এক বছর চললেও তারপর থেকে টেকনিশিয়ান না থাকায় দীর্ঘ প্রায় ১৩ বছরেও এটি চালু করা হয়নি। চলতি বছরে সরকারিভাবে আরও একটি ডিজিটাল এক্স-রে মেশিন দেওয়া হলেও সেটিও টেকনিশিয়ান না থাকায় এখনও চালু করা সম্ভব হয়নি । ফলে এক্স-রে কক্ষটি এখন পর্যন্ত তালাবদ্ধ রয়েছে।  টেকনিশিয়ান না থাকায় এটিও কবে নাগাদ জনসাধারণের উপকারে আসবে সেটিও ভাবনার বিষয়। 
 
হাসপাতালে এক্স-রে করতে আসা এক রোগী জানান, ‘হাসপাতালে এক্স-রের কোনো ব্যবস্থা না থাকায় জটিল কোনো সমস্যা হলে ডাক্তাররা আমাদের বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টারে এক্সে-রে করার জন্য পাঠান। ফলে উন্নতমানের এক্স-রে করতে দ্বিগুণ অর্থ খরচ করতে হয়।’ আর কত দিন পর এক্স-রে কক্ষটির তালা খুলবে এ প্রশ্ন সচেতন মহলের।
 
এদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, বর্তমানে ডিজিটাল এক্স-রে মেশিনটিও টেকনিশিয়ান না থাকায়  চালু করা সম্ভব হচ্ছে না  না। এ বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনবলের জন্য চিঠি পাঠানো হয়েছে । টেকনিশিয়ান পেলেই এক্সরে মেশিন গুলো চালু করা সম্ভব হবে। আর এতে জনগণও  উপকৃত হবে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান