সিরাজগঞ্জের সলঙ্গায় ৪১ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হতদরিদ্রদের খাদ্য সহায়তার জন্য ফেয়ার প্রাইজের চাল বিতরণ করেন গত মঙ্গলবার ও বুধবার। কিন্তু চাল না দিয়ে ভোক্তাদের টাকা দিয়ে চাল রেখে দেন তিনি। সে চাল একটি পিক-আপে করে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারে এ ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান,সলঙ্গা ইউনিয়নের আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী গরিবের বরাদ্দকৃত চাল কালোবাজারি করার সময় ৪১ বস্তা চাল ট্রাকে তোলোর সময় এলাকাবাসী আটক করে।
এমন একটি খবর পেলে ঘটনা স্থলে গিয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করেন।এ বিষয়ে আরাম বাজারের মারিয়া এন্টারপ্রাইজের ডিলার এরশাদ আলী জানান,ভোক্তারা তাদের চাল ক্রয় করে স্থানীয় কিছু মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। সে চাল তারা বাজারে নিয়ে যাবার সময় ৪১ বস্তা চাল আটক করে এলাকাবাসী। আমি কোন চাল বিক্রি করি নাই। ওই চাল আমার না। আমার তালিকার সাথে গোডাউনের চাল ঠিক আছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত এর নির্দেশে ৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ
ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত
আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক
৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ
সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল
রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান