শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর
সৌদি প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে হেরে গেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। আল কাদসিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে হেরে আসার সঙ্গে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়লো তারা।
এই হারে সৌদি প্রো লিগে তিন নম্বর স্থানেই রইলো রোনালদোর ক্লাব। তবে, এগিয়ে থাকা দুই দলের সঙ্গে লড়াইটা যেমন তীব্রভাবে ধরে রেখেছিলো, সেখান থেকে অনেটা পিছিয়ে গেছে। ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর নাসর। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আল হিলাল ও ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।
ম্যাচটিতে পূর্ণ শক্তির আল নাসরকেই মাঠে নামিয়েছিলেন কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি। সাদিও মানে শেষ দিকে এসে একটি গোল করতে পারলেও সেটা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোল করে স্বাগতিক আল কাদসিয়াকে এগিয়ে দেন তুর্কি আল আম্মার। ১-০ ব্যবধানেই যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিলো। কিন্তু ৮৪তম মিনিটে আল নাসরকে সমতায় ফিরিয়ে আনেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে।
কিন্তু ৮৭ মিনিটে আবারও আল নাসরকে কাঁপিয়ে দেয় পিয়েরে এমেরিক অবামেয়াং। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে গেলো জয়-পরাজয় নির্ধারক।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ