ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ভাইয়ের ধর্ষণে ছোট বোন ৪ মাসের অন্তঃসত্ত্বা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ৩:৩৫
ভাইয়ের ধর্ষণে ছোট বোনের (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এমন নেক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘলীয়া ইউনিয়নের জালশুকা গ্রামে। ধর্ষক সুজন (২২) ধর্ষনের শিকার ওই কিশোরীর সৎ বড় ভাই। তারা দুজনেই একই পিতার সন্তান। সুজন পেশায় মিষ্টি দোকানের কর্মচারী।  বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক সুজন পলাতক রয়েছে।
 
ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, এক বছরের বেশি সময় ধরে নিজের সৎ ভাই তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে।  ধর্ষণে বাধা দিতে গেলে তাকে মারধর করতো। এমনকি একেবারে মেরে ফেলার ভয় দেখাতো বলে জানান কিশোরী। সে আরো জানায়, তার বাবা কৃষক। মা অন্যের জমিতে কাজ করে। কিশোরীর বড় বোনের বিয়ে হয়ে গেছে। এ ঘটনার বিষয় তার মাকে বলেও সে কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ ওই কিশোরীর। পরে লোকলজ্জার ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু তার শারীরিক পরিবর্তন দেখা দিলে আলট্রাসনোগ্রামে ধরা পড়ে কিশোরীটি ৪ মাসের অন্তঃসত্ত্বা।
 
 কিশোরীর মা তারাবানু বেগম বলেন, আমি বাড়িতে না থাকায় সুজন আমার মেয়েকে ধর্ষণ করেছে। বর্তমানে সে ৪ মাসের অন্তঃসত্ত্বা। সুজনের পিতা মোঃ হাসান মিয়া বলেন, আমরা এলাকার মাতাব্বরদের কাছে বিষয়টি বলেছি তারা সমাধান করে দিবে বলেছে।
 
স্থানীয় গ্রাম্য মাতব্বর শামীম মিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমরা এলাকায় বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার বিষয়টি সমাধান করে দিয়েছেন। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। এসব মিথ্যা কথা।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, এ ব্যাপারে কেউ থানায়  অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি