ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপে তীব্র যানজট। প্রয়োজন ট্রাফিক ব্যবস্থা চালু ও ডাবল লেইন রাস্তা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ৪:৫৯

সন্দ্বীপের রাস্তায় গত ৪/৫ বছর ধরে বাড়ছে প্রচুর যানজটের ঘটনা। এর মধ্যে চলতি বছরের ২৪ মার্চ বাঁশবাড়িয়া টু সন্দ্বীপ নৌ-রুটে ফেরি সার্ভিস চালুর পরে এই যানজট আরো তীব্র আকার ধারন করেছে। কারন আগে সন্দ্বীপে বড় গাড়ির মধ্যে সর্বোচ্চ ছিলো মালবাহী ট্রাক। ফেরি কপোতাক্ষ উদ্বোধনের পর তাতে করে সন্দ্বীপে ঢুকছে এখন বড় বড় বাস, লড়ি, কার্ভাড ভ্যান সহ প্রচুর মাইক্রো সহ অনেক মালবাহী পরিবহন। তার সাথে আরেক অবৈধ যান অটোরিক্সার অদক্ষ চালক ও নিয়ন্ত্রনহীন সেটির চলাচলে প্রতিনিয়ত দূর্ঘটনা। সাথে আরেক মরনঘাতি অবৈধ মাটি কাটার ট্রাক এর দ্রুত গতিতে, বেপরোয়া চলার কারনে নিত্যদিন দূর্ঘনায়। সাম্প্রতিক সময়ে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্যদিকে নেই ট্রাফিক ব্যবস্থা, মালবাহী বড় গাড়িতে অতিরিক্ত মালবোঝাই এর কারনে ঝুলে থাকা বিদ্যুৎ এর তার বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর ঝুঁকি। উপজেলার দলইপাড়ক, তালতলী, উপজেলা কমপ্লেক্স,সেনেরহাট ও এনাম নাহার এখন যানজটের কমন চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যানজট শুরু হলে বিশ থেকে ত্রিশ/চল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
 
সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিনিয়ত সন্দ্বীপের রাস্তায় প্রচুর ট্রাক,ট্রলি, সিএনজি, রিক্সা সহ নতুন আবির্ভাব ঘটা ঝুঁকিপুর্ন বাহন অটোরিক্সার জ্যাম লেগে যাতায়তে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগনকে। বিশেষ করে অফিস সময় সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ে প্রায় রাস্তায় জ্যাম লেগে যায়।
 
উপজেলার  ভাই ভাই হোটেল মোড় বা আবাসিক গলির সামনে, ইসলামিয়া ব্যাংক সন্দ্বীপ উপজেলা শাখার সামনে, সেনের হাট তিন রাস্তার মোড় ও এনাম নাহার এলাকা গুলো হয়ে উঠেছে যানজটের হট স্পট।
 
করোনাকালীন সময়ে দেখা গেছে এ সমস্ত জ্যাম ছাড়াতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকা নৌ-বাহিনীর সদস্যরা টহলরত অবস্থায়  রাস্তায় নেমে নিজেরা ট্রাফিকের মতো দায়িত্ব পালন করেছিলো।এরপর উপজেলা কমপ্লেক্স এলাকায় সন্দ্বীপ পৌরসভা কর্তৃপক্ষ থেকে কয়েকজন ট্রাফিকম্যান নিয়োগ দিয়ে চেষ্টা চলছে যানজট নিরসনের। কিন্তু তারা এই ব্যাপারে একেবারে অনভিজ্ঞ।বর্তমান সময়ে মাঝে মাঝে কিছু সচেতন যুবককেও হঠাৎ করে জট ছড়াতে স্বেচ্ছাসেবকের দায়িত্বের ভুমিকায় কাজ করতে দেখা গেছে ।
 
সন্দ্বীপের রাস্তায় এমন জ্যামের কারন খুঁজতে গেলে যাত্রীরা বলছেন অফিস সময়ে এই সরু রাস্তায় প্রতিদিন শতশত ট্রাক ট্রলি কন্সট্রাকশনের পণ্য পরিবহন করে এবং বেশীর ভাগ ইট, বালী সিমেন্ট ব্যবসায়ী তালতলী  থেকে এনাম নাহার মোড় পর্যন্ত বিস্তৃত। আর তাদের নির্মান সামগ্রী পরিবহন করতে গিয়ে এই যানজট লেগে যায়।বর্তমানে অদক্ষ  অটোরিক্সা চালককেও যানজটের জন্য দায়ী করা হচ্ছে। আবার চট্টগ্রাম থেকে আসা বড় বড় গাড়ি সরু রাস্তায় চলাচলের অযোগ্য। তারপরও ঢুকছে সন্দ্বীপের আনাছে কানাছে, এই যেন সুঁচ ঢুকার জায়গায় কুড়াল ঢুকানোর মতো অবস্থা। 
 
এছাড়াও প্রচুর ট্রলি,অটোরিক্সা, সিএনজি ও বিয়ের যাত্রীবাহী বাস এর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে।
 
এর প্রতিকারে কি করা যায় এমন প্রশ্নে মনির নামে এক যুবক বলেন সন্দ্বীপে ট্রাক চলাচলে সময় নির্ধারন করে দেওয়া জরুরী। বিশেষ করে অফিস টাইমে দশটা হতে পাঁচটা পর্যন্ত। এরপর বাকি পুরো সময় সেগুলোকে মালমাল পরিবহনের সময় বেঁধে দেওয়া উচিত।বা রাতে কন্সট্রাকশনের মাল ডেলিভারী দেওয়া যেতে পারে। এ ব্যপারে উপজেলা প্রশাসন থেকে ব্যবসায়ী ও ট্রাক মালিক সমিতিকে চিঠি দিয়ে নিশ্চিত করা যায় বলে পরামর্শ অনেকের। 
 
সুশীল সমাজের প্রতিনিধি সংস্কৃতি কর্মী সহ আরো কয়েকজনে জানান উপজেলা শহরে যদি ট্রাফিক পুলিশ দেওয়ার সিস্টেম থাকে তবে ট্রাফিক পুলিশ নিযুক্ত করা প্রয়োজন দ্রুত।নয়তো বিভিন্ন গুরুত্বপুর্ন স্পটে উপজেলা প্রশাসন বা ব্যবসায়ী কমিটির উদ্যোগে আনসার বাহিনীকে কাজে লাগিয়ে যানজট নিরসন করা যায়।কিন্তু সব কিছুর শেষ কথা সময়ের প্রয়োজন সন্দ্বীপের মূল সড়কগুলো এখন দ্রুত ডাবল লেইনে উন্নীত করতে হবে।
 
অনেকে বলছেন নিয়মনীতি লংঙ্ঘন করে অনিয়ন্ত্রিত দোকান পাট তৈরি করা হয়েছে সন্দ্বীপের বিভিন্ন রাস্তার পাশে। জেলা পরিষদ ও রোডস এন্ড হাইওয়ের রাস্তা প্রসারের জন্য নিদ্দিষ্ট ফুটপাতের ব্যবস্থা না রেখে ভবন নির্মান করাতে এ সমস্যা দেখা দিয়েছে। অদূর ভবিষৎ-এ এর প্রভাব ব্যপক ভাবে পড়ার আগে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।
 
এছাড়াও সন্দ্বীপে বর্তমানে বিদ্যুৎ দুর্ঘটনায় বা বিদ্যুতের লাইন বিভ্রাট হলে পিডিবির গাড়ি চলাচল, ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি দ্রুত আগুন নেভানোর কাজে সাড়া প্রদান ও এ্যাম্বুলেন্স সেবা দ্রুত প্রদান,বিভিন্ন অপরাধ বা নাশকতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এখনি সন্দ্বীপের যানজট প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।
 
এছাড়াও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত হলে অবৈধ মোটর সাইকেল বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো, নির্দিষ্ট গতির বাইরে গাড়ি চালানোর কারনে যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেগুলোও বন্ধ হবে। এ জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন এলাকার সচেতন জনগন।
 
অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির লাইসেন্স প্রদানে BRTA সংস্থাকে  সন্দ্বীপে এনে কয়েকদিনের জন্য কাজে না লাগালে সন্দ্বীপের নিরীহ, অসচেতন, অদক্ষ ড্রাইভার ও অবৈধ যানবাহনকে  রাস্তা থেকে কয়েক বছরেও সড়ানো যাবেনা এবং অবৈধ যানবাহন মুক্ত সড়কের কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য সাধারন যাত্রীদের। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপ জরুরী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত