বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
সুযোগ ছিল নিজেদের ভাগ্যটা নিজের মতো করে লেখার। হাতে ছিল দুই ম্যাচ। কিন্তু তুলনামূলক শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নাজুক পারফরম্যান্স বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ কিংবা পাকিস্তান– দুই দলের মাঝে এক ম্যাচ জিতলেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো টাইগ্রেসরা। যদিও শেষটা ছিল ভুলে যাওয়ার মতোই।
ক্যারিবিয়ান মেয়েদের কাছে ৩ উইকেটে হারের পর পাকিস্তানের মেয়েদের কাছে হার এসেছে ৭ উইকেটে। লাহোরে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তুলেছিল ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। ৬২ বল হাতে রেখেই জয় তুলেছে স্বাগতিকরা। আর এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নটা এখন অনিশ্চয়তার মুখে।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।
এমএসএম / এমএসএম
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল