ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জয়ে ফেরার দিন হলুদ কার্ড হামজার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১১:১৫

টানা তিন ম্যাচ হারের ধাক্কায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে বেশ পিছিয়ে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে আবারও ঘুরে দাঁড়িয়েছে দলটি। শনিবার নিজেদের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে প্রাণ ফেরাল বাংলাদেশি বংশোদ্ভ‚ত মিডফিল্ডার হামজা চৌধুরীর শেফিল্ড।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেড। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার চেষ্টা চললেও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। দুর্দান্ত এক শটে গোল করেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে এই ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে হামজারা। দ্বিতীয়ার্ধেও খেলায় আধিপত্য বজায় রাখে শেফিল্ড। মাঝমাঠে বল দখল ও খেলার ছন্দ ধরে রাখায় বড় ভ‚মিকা রাখেন হামজা। তবে ৬৯ মিনিটে একটি ফাউলের জন্য দেখতে হয় হলুদ কার্ড। শেষ বাঁশি বাজানোর আগে ৮৭ মিনিটে দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেরেটন দিয়াজ। পুরো ৯০ মিনিট মাঠে থেকে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা।
এই জয়ের সুবাদে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড, দ্বিতীয় স্থানে আছে বার্নলি।
চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুই দল সরাসরি উঠে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে। আর তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে-অফে লড়বে শেষ একটি প্রমোশন স্পটের জন্য। শেফিল্ড ইউনাইটেডের সামনে এখন বাকি তিনটি ম্যাচ-যেখানে প্রতিটি ম্যাচই তাদের জন্য যেন ‘অলিখিত ফাইনাল’। সরাসরি প্রমোশনের স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই হামজাদের।

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে