ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জয়মন্টপ প্রিমিয়ার লিগের ফাইনালে সংবর্ধনা পেলো তারকা তিন ক্রিকেটার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২০-৪-২০২৫ দুপুর ১২:৩৮

ঔষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান "দি প্লাস্টিসিটি" কোম্পানির সার্বিক সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মানিকগঞ্জের সিংগাইরে সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট জয়মন্টপ প্রিমিয়ার লিগ (জে পি এল) এর সপ্তম আসরের ফাইনাল খেলা। এদিন সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা ক্রিকেটার মো. হাবিবুল বাশার সুমন, মো. জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ আশরাফুলকে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন।

জানা যায়, ২৫ জানুয়ারি বিকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা ওঠে জেপিএল সিজন সেভেনের। এতে ৫ টি দল অংশগ্রহণ করেন। দলগুলোর মধ্যে ছিল ভাকুম সমাজ কল্যাণ পরিষদ, নয়াপাড়া গাজিন্দা একাদশ, দশানি টাইগার্স, সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন, দেউলি সুপার কিংস। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভাকুম সমাজ কল্যাণ পরিষদ ও  সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন টিম তাদের ফাইনাল নিশ্চিত করেন। শ্বাস রুদ্ধকর ফাইনালে সুপার স্ট্রাইকার্স অব জিরো সেভেন জিরো নাইন ক্লাব ভাকুম সমাজ কল্যাণ পরিষদকে ১ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ তুষার এবং সিরিজ হয়েছেন কৌশিক । খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোজাম্মেল হাবিবুল্লাহ ও লিটন আহমেদ।

জয়মন্টপ প্রিমিয়ার লিগ এর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মোজাফফর হোসেন জিকুর সঞ্চালনায় ও সভাপতি মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান, সংবর্ধিত অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম, সাবেক অধিনায়ক মোঃ হাবিবুল বাশার সুমন ও মোহাম্মদ আশরাফুল। আরো উপস্থিত ছিলেন- সায়ান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুর রহমান সাঈফ,জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল আলম মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান বাচ্চু এবং জয়মন্টপ স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক সুব্রত কুমার নিক্কনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী প্রায় ১০ হাজার লোক। খেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান।

সবশেষ বিকেল ৬ টার দিকে বিজয় ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে অতিথিবৃন্দের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জে পি এল সেভেন সিজনের পর্দা নামে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান