সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোনায়েম হোসেন নামে আওয়ামী লীগের এক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে মোনায়েম এর নিজ বাড়ি গোলড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোনায়েম হোসেন উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য।
পুলিশ জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো: শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। এই মামলায় মোনায়েম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, দরগ্রামের মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় মোনায়েম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার