রূপগঞ্জে নির্মানধীন পাকা দেয়াল ভেঙে দিলো প্রতিপক্ষের লোকজন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মানধীন পাকা দেয়াল ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি নুরুল হক জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া এলাকার মৃত ফজলু মিয়ার মেয়ে নাসিমা বানুর সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে নাসিমা বানুসহ অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার নব নির্মানকৃত দেয়াল ভেঙে ফেলে। এ সময় তার পরিবারের লোকজন বাধা দিতে এলে তাদেরকে হত্যার হুমকি প্রধান করে চলে যায়। তিনি আরো জানান, নাসিমা বানু রূপগঞ্জ থানার আনসার ভি ডি পিতে চাকুরী করেন। এর জন্য তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না সে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ হয়রানী করে আসছে। এ ঘটনায় নুরুল হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ নাসিমা বানুর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা
কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী