ধামরাইয়ে টয়লেট থেকে অটো চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে অটোবিকশা চালক মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
জানাযায়,সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাত সাড়ে দশটার দিকে নিহতের ভাই আব্দুল জব্বার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে লাশ দেখে নিশ্চিত হন।
ধামরাই থানার পুলিশ জানায়,সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা