ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউএনও'র উদ্যোগে বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:১৯

নওগাঁর মান্দায় ইউএনও'র উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প কর্মসুচীর আওতায় বিভিন্ন উন্নয়ন উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।  
রবিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এসব উপকরণ  বিতরণ করা হয়।
এর আগে উপজেলার বুড়িদহ বাজার এলাকায় আত্রাই নদীর অভয়াশ্রমে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, প্রানী সম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপংকর পাল,কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক কর্মকর্তা শাহ আলম সেখ,পুলিশ পরিদর্শক (তদন্ত) গনি মিয়া,মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃর মোঃ তোফাজ্জল হোসেন ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল। 
উল্লেখ্য বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় সমাজের পিছিয়ে পড়া অবহেলিত, প্রতিবন্ধী,শিক্ষার্থী  ও সাধারণ মানুষজনের মাঝে হুইল চেয়ার,  শিক্ষা উপকরণ, শিক্ষা সহায়ক উপকরণ হিসাবে ছাতা,সাহিত্য চর্চা বৃদ্ধিতে বই ও আসবাব পত্র,বিজ্ঞান সামগ্রী,কিশোর কিশোরী ক্লাবে স্যানিটারী ন্যাপকিন ও স্বাস্থ সু্রক্ষা সামগ্রী,খামারিদের মাঝে বিনামূল্যে রেবিস ও জলাতঙ্ক ভ্যাকসিন,ফলজ ও বনজ গাছের চারা,  সুপেয় পানির জন্য টিউবয়েল ও ক্রীড়া সামগ্রীসহ  ২৭ ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন