ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সলঙ্গায় মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে  হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার আয়োজনে রোববার (২০ এপ্রিল) বাদ আসর সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বরে বিশ্বব্যাপী গাজাবাসীর প্রতি সংহতি ও ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় স্লোগান ছিল পুরো রোড গোলচত্ত্বর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে অত্র মাদ্রাসা মাঠে ছাত্রীদের পাশাপাশি এলাকার অন্যান্য স্কুল কলেজের ছাত্রী ও মা-বোনেরা এসে জড়ো হতে থাকে।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসা থেকে শুরু করে সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বরের প্রধান প্রধান সড়ক গুলতে  গিয়ে মিছিল ও সমাবেশ পালন করেছে।

এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসাইন সহ শিক্ষার্থী জিয়াসমিন, নাজমা, রোজিনা খাতুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত