ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৩:৪৭

খুলনার পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী (অবঃ) বিজিবি সদস্য আমজাদ হোসেন নিহত হয়েছেন। নিহত (অবঃ)বিজিবি সদস্য উপজেলার গদাইপুর ইউপির পুরাইকাটি গ্রামের মৃত্যু মান্দার সরদারের পুএ আমজাদ হোসেন সরদার (৬৮)। নিহতের ভাই শহিদুল সরদার জানান, রোববার(২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাজ শেষে  ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন সরদার (৬৮)। গদাইপুর কর্মকার পাড়ার সামনে প্রধান সড়কের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা  দ্রুগামী এম্বুলেন্সের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭ টার দিকে  মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সেখানে ছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত