নাগরপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ইউএনও নোমানের নেতৃত্বে অভিযান
টাঙ্গাইল নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২১ এপ্রিল ২০২৫ রাত ১২টা ৩০ মিনিটে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি এক্সকাভেটর এবং বালুবাহী ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর আওতায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। তিনি বলেন, “অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার প্রতিটি স্থানে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, মাটি খেকোদের প্রভাব এতটাই বেশি যে, দিনের বেলায় উপজেলা প্রশাসনের অফিসার মোবাইল কোর্ট পরিচালনার জন্য রওনা দিলেই তাদের কাছে খবর পৌঁছে যায়। তাই বাধ্য হয়েই রাতের আঁধারে অভিযান চালাতে হচ্ছে।
ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান অভিযান কার্যকর করতে সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় প্রশাসনের এ ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি নিয়ে এসেছে, তবে দৌরাত্ম কমাতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল