ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরের বাহাদুর মোল্লা ১২ মাস রস বিক্রিই যার জীবনের প্রেরণা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১:৩

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চকগোদাদর এলাকার এক পরিশ্রমী মানুষ মোঃ বাহাদুর মোল্লা। বয়স ৫৯ বছর, জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন রস বিক্রির পেশায়। তার জীবিকার একমাত্র অবলম্বন এই রস বিক্রি। ১২ মাস তিনি বিক্রি করেন খেজুরের রস, আখের রস ও তালের রস। মৌসুমি ফল ও ফসলের উপর নির্ভর করেই বদলে যায় তার পণ্যের ধরণ, কিন্তু থেমে থাকে না তার পরিশ্রম।

বাহাদুর মোল্লার পরিবারে রয়েছে চার মেয়ে ও এক ছেলে। রস বিক্রির আয় দিয়েই তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন, চালিয়েছেন সংসারের যাবতীয় খরচ। এই পেশায় তিনি আছেন প্রায় ২৫ বছর ধরে। আগে তিনি কৃষি কাজ করতেন, কিন্তু বয়স বাড়ার কারণে এখন আর মাঠে কাজ করতে পারেন না। তাই রস বিক্রিই এখন তার একমাত্র ভরসা।

গ্রীষ্মকালে যখন সূর্য যেন তপ্ত আগুন হয়ে ঝরে পড়ে, তখন পথচারী থেকে শুরু করে দূরদূরান্তের মানুষও এসে ভিড় করে বাহাদুরের রসের দোকানে। তার হাতে তৈরি ঠাণ্ডা, সতেজ ও প্রাকৃতিক রস মানুষের গরমের তৃষ্ণা মেটায়, আর তার পরিবারকে বাঁচিয়ে রাখে।

এই নিরহংকারী, পরিশ্রমী মানুষটির জীবনযুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয়, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে জীবিকার পথে কোনো কাজই ছোট নয়। বাহাদুর মোল্লার মতো মানুষরাই আমাদের সমাজের নীরব নায়ক।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা