ঠাকুরগাঁও কাচারী জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্বোধন
ঠাকুরগাঁও পৌর শহরের কাচারী জামে মসজিদ (বড় মসজিদ)’র পুন: নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালী কাজের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা যায়, কাচারী জামে মসজিদের পুরাতন বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা পরিলক্ষিত হয়। এরই ধারাবাহিকতায় মসজিদের পুরোনো ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, কাচারী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো: খলিলুর রহমান, মসজিদ কমিটির সভাপতি মির্জা রফিকুল ইসলাম, পুন: নির্মাণ কাজের আহবায়ক ডা: আবু মো: খয়রুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, মাওলানা হাফেজ রশিদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা