ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে রেকর্ড পরিমান রাজস্ব আদায়ে বালুমহাল ইজারা-আনুষ্ঠানিক ভাবে দখল হস্তান্তর


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:২৭

নওগাঁর ধামইরহাটে রেকর্ড পরিমান রাজস্ব আদায়ের মাধ্যমে বালুমহাল ইজারা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার দায়িত্বরত রেভিনিউ ডেপুটি কালেক্টর কর্তৃক স্বাক্ষরিত আদেশমুলে ২২ এপ্রিল দুপুরে বালুমহালের ইজারাদার উদয়শ্রী গ্রামের মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরীর প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ মো. রুহুল আমিনের নিকট ধামইরহাট উপজেলার আত্রাই নদীর বালুমহালের দখল হস্তান্তর করেন জেলা প্রশাসক নওগাঁর প্রতিনিধি ও ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার মুকুট মনি। 
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সর্বোচ্চ পরিমান ডাককারী মো. আখরাজুল ইসলাম চৌধুরীকে ধামইরহাট উপজেলার আত্রাই নদীর বালুমহাল ১৪৩২ সনের জন্য ভ্যাট-আইটিসহ সর্বমোট ৩ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার ৬৮২ টাকায় ইজারা প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 
হস্তান্তরকালে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ইউনিয়ন ভূমি অফিসার মিনহাজুল ইসলাম, মো. ইউসুফ আলী, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি নারী নেত্রী বেলী খাতুন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকনেতা মেহেদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন