ক্রীড়া সংস্থার বিতর্কীত এডহক কমিটির নেপথ্য নায়ক মোয়াজ্জমকে অব্যাহতি
দেশের বেশিরভাগ জেলা ক্রীড়া সংস্থার বিতর্কীত এডহক কমিটির নেপথ্য নায়ক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল তাকে অব্যাহতি দিয়ে সোমবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।
মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে। তার পিতার নাম মো. আজিজার মন্ডল ও মায়ের নাম আনোয়ারা বেগম। গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। নিয়োগের বিজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মো. মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন— ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।সুত্রে জানাযায়,রাজনৈতিক পট পরিবর্তনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করার নির্দেশ দিয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার নিজ নিজ জেলা ও বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ,সাবেক খেলোয়াড়,ক্লাব প্রতিনিধি,ক্রীড়া সাংবাদিক ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা অনুযায়ী ফেনী জেলা প্রশাসক সবার মতামত নিয়ে কমিটির তালিকা জাতীয় ক্রীড়া পরিষদ বরাবর প্রেরণ করে। কিন্তু জেলা প্রশাসকের ওই কমিটি উপেক্ষা করে উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম ক্ষমতার অপব্যবহার করে বিতর্কীত একটি এডহক কমিটি অনুমোদন দেয়।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়